এই প্লাটফর্মে আমার বেশ কিছু লেখা আছে। সম্প্রতি শুরু করেছি একটি উপন্যাস। নাম, 'রাজপাট'।
অরিত্র এঞ্জিনীয়ারিং ফাইনাল দিয়ে বাড়ি ফিরেছে। এখান থেকে উপন্যাস শুরু। নীচে প্রচ্ছদ দিলাম।
উপন্যাস পৌঁছেছে ২৯ পর্বে। এই পর্বটি প্রকাশিত হল কিছুক্ষণ আগে। চাইলে, আপনারা এখনই পড়তে পারেন। পড়ে বলতে পারেন, কেমন লাগল....
............অরিত্র ধীর পায়ে টেবিলের দিকে হাঁটতে শুরু করল। একটা বিষয় কিছুতেই সে বুঝতে পারছিল না। মা তো শরীর খারাপ লাগছে বলে, শুয়ে বিশ্রাম নিচ্ছিল। তাহলে কেন বিছানার চাদর থেকে শুরু করে, মাথার বালিশ, পাশ বালিশ, সব এত দোমড়ানো, মোচড়ানো। বিছানায় যেন ধস্তাধস্তি হয়েছে। তাও একটু আধটু নয়, প্রবল ধস্তাধস্তি। শুধু বাবার মাথার বালিশ যেমন থাকে, তেমনই ছিল। আর সব কিছু ছিল ওলটপালট।....
প্রতিলিপিতে আমার অনলাইন সাহিত্য নিয়ে একটা Facebook Reels দিয়েছিলাম।

No comments:
Post a Comment